আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদ সদস্যের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী। নিজের বক্তব্য উপস্থাপন করতে পয়েন্ট অব অর্ডারে স্পিকারের কাছে ফ্লোর চান তিনি। এরপর অধিবেশনে বক্তব্য শেষ করেই তিনি তার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেন। এরপর স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।যুক্তরাষ্ট্র সফরকালে গত বছরের ১৯ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী হজ ও ধর্ম সম্পর্কে আপত্তিকর উক্তি করার পর আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগেই মন্ত্রীত্ব হারান লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর উক্তি করেন লতিফ। এরপর তিনি ভারত হয়ে দেশে ফেরেন। তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যে। কারাগারে যেতে হয় তাকে। এরপর নির্বাচন কমিশনে যেয়ে লতিফ সিদ্দিকী সর্বশেষ সংসদ সদস্য থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। সূত্র মানবকণ্ঠ


