বিশ্বনাথে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ফয়ছল আহমদ ও জয়নাল আবেদিন লোকজনের মধ্যে গ্রামের মসজিদ প্রাঙ্গনে এঘটনা ঘটে।
আহতরা হলেন-ফয়ছল পক্ষে বাবুল মিয়া, বদরুল, আবুল খায়ের, আজারুল, ফয়জুর রহমান, আলাল, মুহিত, বাবুল আহমদ, ফখরুল, ফয়জুল ইসলাম, আবুল লেইছ,আলামিন, তাজ উদ্দিন, আছকর আলী, হেলাল আহমদ, রুহুল আমিন, আনহার, গৌছ আলী, সজ্জাত মিয়া, সাদ্দাম,আলা উদ্দিন। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল ছুটে যায়।
জানাগেছে, হোসেনপুর গ্রামের জামে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার দুপুরে গ্রামবাসী মসজিদে বৈঠক বসেন। এনিয়ে গ্রামের ফয়ছল আহমদ ও জয়নাল আবেদিন পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘন্টাব্যাপি উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ চলে। এতে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার আগেই উভয় পক্ষের ২০জন আহত হন।
এব্যাপারে ফয়ছল আহমদ বলেন মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক বসে। এতে জয়নাল আবেদিন পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।
জয়নাল আবেদিন বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। ফয়ছল পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
থানার এস আই মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


