সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে অটোরিকশা চালকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:০০ অপরাহ্ণ | সংবাদটি ১২২৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথের সীমান্তবর্তি এলাকা রশিদপুর পয়েন্টে বিশ্বনাথ উপজেলার অটোরিকশা চালকদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ থানার সামনের অটোরিকশা ষ্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। বিশেষ অতিথির জেলা অটোরিকশা সভাপতি মতছির আলী।
বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার সামনের ষ্ট্যান্ডের সাবেক সভাপতি রিহান আলী, শ্রমিক নেতা তজম্মুল আলী, নাজির বাজার অটো রিকশা শাখার সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, বিশ্বনাথ রামপাশা শাখার সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ রাজন,উত্তরপাড় শাখার সদস্য মতছির আলী, সাঈদ আলী, আনছার আলী, বৈরাগী বাংলাবাজার শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আমতৈল শাখার সভাপতি কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর, লামাকাজি শাখার সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন শাখার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা ও চালকবৃন্দ উপস্থিত ছিলেন।


