ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৩২০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের গোয়ালাবাজারস্থ অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এমএফআলী ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ক্লাবের নিজস্ব ভবন নির্মাণের ব্যাপারে আলোচনা হয়। ক্লাবের ভবন নির্মান করে দেয়ার আগ্রহ প্রকাশ করায় যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর তুরণ মিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া ও সদস্য সিতু সুত্র ধর প্রমূখ। ক্লাবের পরবর্তী সভা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।


