বাইসাইকেল যোগে মার্কিন নাগিরকের বিশ্বনাথ ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫ ইং, ৪:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার পর দেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু র্হানি ওয়াকলী (৩০) নামের এক মার্কিন নাগরিক বাইসাইকেল যোগে সিলেট ভ্রমণে এসেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা হয়ে বাইসাইকেল যোগে সিলেট পৌছেন। বিষয়টি বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্বনাথ এলাকা নিরাপদ,তাই ওই মার্কিন নাগরিক নিরাপদেই বাইসাইকেল যোগে সিলেট শহরে যান।
সূত্রে জানাযায়, বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আগমন করেন মার্কিন নাগরিক র্হানি ওয়াকলী। গত ৭ অক্টোবর দুপুরে বাস যোগে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলায় তিনি পৌঁছেন। সেখানে বাইসাইকেল যোগে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকা ভ্রমণ করেন। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে বাইসাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকা হয়ে সিলেট শহরে পৌছেন। এসময় বিশ্বনাথ এলাকা দিয়ে বিদেশী নাগরিক বাইকেল যোগে যাওয়ার খবর পেয়ে এলাকার উৎসুক জনতা তাকে এক নজর তাকে দেখতে ভিড় করেন।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক কোনিয়ো হোশি ও ইতালি নাগরিক তাভেল্লা চেজারকে হত্যা করা হয়।


