বিশ্বনাথে প্রবাসীদের অর্ধকোটি টাকা ব্যায়ে পাঁকা সড়ক নির্মাণ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ৬:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১৯৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে প্রবাসীদের অর্ধকোটি টাকা ব্যায়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের প্রায় ১৬শত ফুট পাঁকা সড়ক নির্মাণ করা হয়। এতে গ্রামবাসি খুশি।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামে একটি সড়ক প্রায় মাসখানেক পূর্ব কাজ শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল ওই সড়কের কাজ সমাপ্ত হয়। এতে ওই গ্রামের কয়েকশত পরিবারের লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছেন।
গ্রামবাসি জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সড়কটি নির্মাণ করার জন্য জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও সড়কটি নির্মাণ করা হয়নি। পরে গ্রামের প্রবাসীরা উদ্যোগে নিয়ে সড়কটি নির্মাণ করে দেন। ফলে গ্রামের রাস্তাটি পাঁকাকরণ হওয়ায় প্রবাসীদের প্রতি গ্রামবাসী কৃজ্ঞতা প্রকাশ করেন।
গ্রামবাসির উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুম্মা স্থানীয় মসজিদে প্রবাসীদের জন্য দোয়ামাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গ্রামবাসীকে দোয়ামাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন গ্রামের তরুণ সমাজ।


