বিশ্বনাথ উপজেলা পরিষদের ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫ ইং, ১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ৬ দফা দাবী আদায়ে লক্ষে বিশ্বনাথে উপজেলা পরিষদের ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা মানববন্ধন করেছেন। বিসিএস সমন্বয় (২৬ ক্যাডার) নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে বুধবার দুপুর ১২ টায় উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ ওপর মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। করেছে।
তাদের দাবী মধ্যে রয়েছে মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব-সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা। বেতন স্কেলে সিলেকশন গ্রেডে ও টাইমস্কেলে পুর্নবহাল করা। উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃক বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। একই সঙ্গে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রি পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভুত সকল ধরনের প্রেষণ বাতিল করতে হবে এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার নুরুল ইসলাম, কৃষি অফিসার আলী নূর রহমান, উপজেলা প্রকোশলী খোন্দকার গোলাম শওকত, ডাক্তার ইয়াছিন আরাফাত, শিক্ষা অফিসার চিন্তা হরণ দাশ, শিক্ষা অফিসার (মাধ্যমিক) সোলায়মান হোসেন, সমবায় অফিসার শাহজাহান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, মহিলা বিষয়ক অফিসার পপি রানী তালুকদার, ভেটেনারী সার্জন আব্দুল্লাহ আল-মাসুদ, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, আল-এমদাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, বাহাড়া-দুবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা দাশ, কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুউদ্দিন, রায়কেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিবেদীতা ঘোষ, গড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈবা রানী দাশ, পূর্ব শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী বেগম প্রমূখ।


