বিশ্বনাথে ফ্রেন্ডস্টাফ মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৫ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন ফ্রেন্ডস্টাফ মিনি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে।
সংগঠক সাইস্তা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউপি যুবলীগের সভাপতি দবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতি জেলার যুগ্ম-সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু, সমাজসেবক মাসুক আলী মেম্বার, আজিজুর রহমান চৌধুরী জিলু, আমির আলী, নাজিম চৌধুরী, মতছির আলী, ফজর আলী, সায়েদ আহমদ, নুরুল ইসলাম, তুরন চৌধুরী, ফিরোজ আলী, সুহেল আহমদ, আতিকুর রহমান, আবদুস সামাদ, রুজেল আহমদ, জাকারিয়া,বিলাল আহমদ, আল-আমিন।
ফুটবল খেলায় কারিকোনা ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে আবহানী ক্রীড়া চক্র হাবড়া বাজার চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজীয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। বিজ্ঞপ্তি


