বিশ্বনাথে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে আ.লীগ ,বিএনপি , জামায়াত ও জাতীয় পার্টি এক কাতারে শামিল হয়েছে
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৫ ইং, ১২:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৪৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ইউনিয়নের ঐতিহ্যবাহী ৪ ও ৫ নং ওয়ার্ডের তরুন এবং যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি , জামায়াত ও জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন সমুহের নেতারা এক কাতারে শামিল হয়েছেন । ভুলে গেছে রাজনৈতিক ভেদাভেদ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, এলাকায় ঐক্যর কোনো বিকল্প নেই। আজকের তরুণারই আগামি দিনের ভবিষ্যৎ। তরুণ সমাজ এগিয়ে আসলে যেকোনো ধরনের অপরাধ দমন করা সম্ভব।
তিনি শনিবার রাত ৯টায় উপজেলার বিশ্বনাথ ইউপির ৪ ও ৫নং ওয়ার্ডে শান্তি,সৌহার্দ্য,ঐক্য ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে তরুণ সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন। তরুণ সমাজসেবক শেখ আজাদ মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোতাহির আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কছির। স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী সিরাজ আলী, বশারত আলী, তরুণ সমাজসেক ও প্রবাসী মানিক মিয়া, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, যুবনেতা আবদুল মুমিন মামুন, মনোফর আলী মুন্না, সাদ উদ্দিন, আমির আলী, শেখ ফজর আলী, ইমাদ উদ্দিন দয়াল, জয়দু মিয়া, শেখ সালাহ উদ্দিন, শিপলু মিয়া, নিজাম উদ্দিন, বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবির আহমদ চিশতী। এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক আশিক আলী, আবদুল বারী, শানুর আলী, আবদুল গণি, আবুল কালাম, আনোয়ার মিয়া,কয়ছর আলী, সিতাব আলী, লিটন সিকদার, সেলিম আহমদ, মিছবাহ উদ্দিন, সাইদুর রহমান পাপ্পু, আবদুস সালাম, শামিম আহমদ, শাহিন মিয়া, সুমন আহমদ, এনাম আহমদ প্রমূখ। এসময় এলাকার প্রায় তিন শতাধিক তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।


