বিশ্বনাথে শাহ আবদুল করিম পরিষদের প্রধান পৃষ্টপোষক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫ ইং, ৮:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শাহ আবদুল করিম পরিষদের প্রধান পৃষ্টপোষক হাজী আবদুল হাই যুক্তরাজ্য সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার রাত সাড়ে ৭টায় শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে পরিষদের কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বাউল সমুজ মিয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাজী আবদুল হাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ ফয়জুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সিতাব আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সংগঠক আশিকুর রহমান, পরিষদের উপদেষ্টা মখলিছ মিয়া, নজরুল ইসলাম রিপন,প্রচার সম্পাদক রফিক মিয়া, বাদশা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ভাসানী বারীক বাউল হাসান আলী, সদস্য এম আই রিপন, খছরু দেওয়ান, এসপি সেবু, সুহেল আহমদ, ময়নুল, বাহার বেগম, সুন্দর আলী, রুহুল প্রমূখ।


