বিশ্বনাথে শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রতি বছরের ন্যায় এবারও রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে ম্যানেজিং কমিটি ও সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদুল বারী সুনু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবদুল কুদ্দুছ, সদস্য ছালেহ আহমদ তোতা, হাজী মতছির আলী, নূরুল আমিন, হাজী ইর্শ্বাদ আলী, হোসাইন আহমদ। এছাড়াও গ্রামের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান।


