দশঘর নিজামুল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্টানের সিন্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৭ বার পঠিত
বিশ্বনাথে দশঘর নিজামুল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের সিন্ধান্ত গৃহিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দৌলতপুর ইউনিয়নের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
দশঘর নিজামুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি আবদুর রুপ’র সভাপতিত্বে ও দশঘর নিজামুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দশঘর নিজামুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল বশর চৌধুরী, হাজী আবদাল মিয়া, হাজী আরিফ উল্লা সিতাব,সিভাংশু গুন, কুমুদ রঞ্জন চন্দ্র, মুজিবুর রহমান মাস্টার, ডাঃ বিভাংশু গুন বিভু, সেলন মিয়া, দিলু মিয়া, আবদুল কুদ্দুছ, আবু কয়ছর, আনোয়ার হোসেন, রানু লার দাশ।
এসময় উপস্থিত ছিলেন, হেলাল আহমদ, আমির উদ্দিন,নাজমুল হক, মখবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি


