বিশ্বনাথে প্রেসক্লাবে পৃথিবীর লাখো তরুণ তরুণীদের আইডল সাবিরুল
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:২১ অপরাহ্ণ | সংবাদটি ১৪২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেশের লাখো তরুণদেরকে উজ্জীবিত করতে চান বিশ্ব বিখ্যাত তরুণ সাবিরুল ইসলাম। পৃথিবীর লাখো তরুণ তরুণীদের আইডল সাবিরুল আগামী বছরের শুরুতে বাংলাদেশের সবকটি জেলায় গিয়ে আলোর দ্যূতি ছড়াতে চান। এজন্য বর্তমানে তিনি তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের পল্লী গ্রাম ধরারাইয়ে অবস্থান করছেন। বুধবার বিকেলে তিনি বিশ্বনাথ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণে এসে জানালেন পৈত্রিক ভূমি বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা।
বক্তব্যের ফেরিওয়ালা হিসেবে পৃথিবীতে সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টিকারী বৃটিশ বংশদ্ভূত সাবিরুল বলেন, আমি ইতিমধ্যে বিভিন্ন মহাদেশের ২৮টি দেশে একাধিকবার সফর করে পৃথিবীর লাখো তরুণ তরুণীদেরকে পৃথিবী জয় করার জন্য উৎসাহ দিতে কাজ করছি। অনেকেই যখন আমার বক্তব্যের কারণে উৎসাহ পায় এবং জীবনে সফল হতে উদ্ভোদ্ধ হয়। তখন আমিও কাজ করতে উৎসাহ পাই। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি মানুষের একটা না একটা প্রতিভা আছে। অথচ উৎসাহ ও পরিচর্যার অভাবে অনেকেই প্রতিভা বিকষিত করার সুযোগ পায় না।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সাবিরুল ইসলামের পরিচিতি তুলে ধরেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। এসময় সাবিরুল তার বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, শিক্ষানূরাগী মঈন উদ্দিন, সংগঠক কামাল উদ্দিন, টিপু আলী, ফজলুর রহমান, এনামুল হক, শাহিন মিয়া চৌধুরী, শাহিন আহমদ, সায়েস্তা মিয়া, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমূখ।


