গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ১০:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আশিক উদ্দিন চৌধুরী ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ারাবাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শ্রমিক নেতা আনোয়ার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আরিফ উল্লার পরিচালনায় প্রধান অথিতি ছিলেন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক জিলু মিয়া, প্রধান বক্তা ছিলেন গয়াছ মিয়া,বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা ক্বারী মোহাম্মদ ইছাক আলী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাদির মিয়া, সেলিম মিয়া,ফরমান আলী, সমসু মিয়া, বেলাল আহমদ,আনুয়ার আলী, ফয়জুল নূর, শাহাব উদ্দিন, মহসুদ মিয়া, উয়ারিস আলী, আব্দুল আহাদ, সেবুল মিয়া, বাদুল, সওকত, নজরুল ইসলাম, মকদ্দস আলী, ইব্রাহিম আলী, আবুল হোসেন, আহাদ মিয়া প্রমুখ।
মরহুম আশিক উদ্দিন কর্মজীবনী নিয়ে আলোচনা পূর্বক সভায় বক্তারা বলেন, তিনি বহুগুনের অধিকারী থাকায় তাঁর কর্মজীবনই তাঁকে এই পৃথিবীতে বলিয়ান করে রাখছে।


