বিশ্বনাথ প্রেসক্লাব পরিদর্শনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাব পরিদর্শনে আসেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন আহমদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রেসক্লাব পরিদর্শনে আসেন। তিনি প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার কথা জানান এবং সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, সংগঠক হেলাল আহমদ প্রমূখ।


